বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে কানাডার সরকার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে, অর্থাৎ ভ্রমণকারীদের উচ্চমাত্রায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে লাল চিহ্ন জারি করে পুরোপুরি নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা।

সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশজুড়ে হরতাল-অবরোধ পরিস্থিতি মাথায় রেখে ভ্রমণকারীদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। যেকোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতি অবনতি ঘটতে পারে, যার আগাম কোনো সংকেত নাও পাওয়া যেতে পারে।

পার্বত্য অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতের ঝুঁকি থাকায় এ অঞ্চল কানাডার নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।