বাংলায় কথা বলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা, আহত ১০

কলকাতার কারমাইকেল হোস্টেলের কয়েকজন বিশ্ববিদ্যালয়ছাত্রকে বাংলায় কথা বলার কারণে নির্মমভাবে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শিয়ালদহের শিশির মার্কেটে।

আহত শিক্ষার্থীদের অভিযোগ, মার্কেটের কিছু ব্যবসায়ী প্রথমে তাঁদের ‘বাংলাদেশি’ বলে অপমান করেন। এরপর দল বেঁধে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। এই হামলায় অন্তত ১০ জন ছাত্র আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক আহত শিক্ষার্থী বলেন, ‘আমাদের শুধু বাংলায় কথা বলার কারণে লক্ষ্যবস্তু করা হয়েছে। এটা একেবারেই অমানবিক।’

হামলার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর উত্তাল হয়ে ওঠে। ছাত্ররা মুচিপাড়া থানার সামনে বিক্ষোভ দেখান এবং অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

সাম্প্রতিক সময়ে বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ‘অবৈধ অনুপ্রবেশকারী’ সন্দেহে হয়রানির অভিযোগ বারবার সামনে আসছে। এবার সেই ধরনের ঘটনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর ঘটল।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘এ ধরনের অমানবিক ঘটনার জন্য দোষীদের দ্রুত শাস্তি দেওয়া হবে। আমরা আমাদের ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করব।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।