বাউফলে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা লিটন খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

শনিবার (১৯ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

লিটন খন্দকার আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোর ৪টার দিকে বাউফল থানা পুলিশের একটি টিম আদাবাড়িয়া ইউনিয়নে লিটন খন্দকারের বাড়িতে অভিযান চালায়। এসময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, লিটন খন্দকার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

খবরওয়ালা

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।