বাড়ির পাশে খেলা করছিল শিশু আয়েশা, পুকুরে ডুবে মৃত্যু

মেহেরপুর গাংনী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আয়েশা খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আয়েশা খাতুন হাড়াভাঙ্গা গ্রামের জামতলা বাজার এলাকার রহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় কলিমুদ্দিনের ছেলে জামান জানান, আজ বিকেলে শিশু আয়েশা খাতুন বাড়ির পাশে খেলা করছিল। এসময় খেলতে খেলতে অসাবধানতাবশত বাড়ির দক্ষিণ পাশে পাশে পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। আয়েশা খাতুনের মা মেয়েকে বাড়িতে না দেখে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে পুকুরে শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে। পরে স্থানীয়রা শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে শিশু আয়েশা খাতুনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, পুকুরে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।