বাণিজ্য চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল- ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইসরায়েলের মধ্যে বাণিজ্য চুক্তির একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনায় গাজায় ইসরায়েলের কার্যক্রমকে চুক্তির লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইইউ’র পররাষ্ট্রনীতির প্রধান কায়া কাল্লাস গত মাসে এই পর্যালোচনা করার নির্দেশ দেন, যা নেদারল্যান্ড সরকারের এক অনুরোধের প্রেক্ষিতে নেওয়া হয়।

মিডল ইস্ট আই (MEE) সূত্রে জানা গেছে, পর্যালোচনায় ইসরায়েলের গাজায় যুদ্ধকালীন আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের প্রমাণ রয়েছে। এই প্রতিবেদন আগামী সোমবার ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে উপস্থাপন করা হবে।

কূটনীতিকরা বলছেন, এই বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক সংলাপ স্থগিত বা নিষেধাজ্ঞা আরোপ নিয়ে তীব্র আলোচনা হবে। তবে ইইউ’র সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ইসরায়েলের বিষয়ে মতানৈক্য থাকায় দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তী আলোচনা আগামী ১৫ জুলাই ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অনুষ্ঠিত হবে, যেখানে এই বিষয় চূড়ান্ত হবে বলে ধারণা করা হচ্ছে। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।