বাবার ট্রলির নিচে চাপা পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

খবরওয়ালা অনলাইন ডেস্ক: নাটোরের লালপুরে বাবার ট্রলির নিচে চাপা পড়ে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (৩ মার্চ) রাতে উপজেলার কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত শিশু মুরসালিন (৩)একই গ্রামের মিন্টু আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মুরসালিনের বাবা ট্রলি নিয়ে বাড়ি ফিরলে গাড়ির শব্দ শুনে সে দৌড়ে বাড়ির বাইরে আসে। অসাবধানতাবশত শিশু মুরসালিন ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।