বাবার বিলাসবহুল গাড়িটি ফিরে পেতে চান সাবেক এমপি আনারের মেয়ে

কুষ্টিয়ার পুলিশ লাইনের সামনে শাফিনা টাওয়ারের গ্যারেজে পাওয়া যায় টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের কালো রঙের একটি গাড়ি। এরপর গাড়িটির মালিকের সন্ধানে নামে পুলিশ। সোমবার রাতে যাচাইবাছাই করে পুলিশ জানতে পারে, গাড়িটির মালিক ছিলেন কলকাতায় হত্যার শিকার ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের।

মঙ্গলবার (১০ জুন) বেলা ১১টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি তাঁর বাবার গাড়িটি ফিরে পাওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন।

গত বছরের মে মাসে ভারতে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য আনার। পরে তাঁকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

কুষ্টিয়ার পুলিশ লাইনের সামনে শাফিনা টাওয়ারের গ্যারেজে পাওয়া যায় টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের কালো রঙের একটি গাড়ি। এরপর গাড়িটির মালিকের সন্ধানে নামে পুলিশ। সোমবার রাতে যাচাইবাছাই করে পুলিশ জানতে পারে, গাড়িটির মালিক ছিলেন কলকাতায় হত্যার শিকার ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের।

এ ব্যাপারে মোবাইল ফোনে গণমাধ্যমকে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘গাড়িটি আমাদের। আমরা গাড়িটি কারও কাছে বিক্রি করিনি। তবে গাড়িটি ওইখানে কেন, সেটাও জানি না।’ তিনি বলেন, ‘আমার বাবা যেভাবে নৃশংসভাবে খুন হয়েছেন, তাতে আমাদের গাড়ির কথা মনেই ছিল না। ৫ আগস্টের ঘটনার পর আমরা আরও ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে গাড়িটা আমরা নিজেদের মধ্যে খোঁজাখুঁজি করছিলাম। নিজেদের মতো করেই এ নিয়ে খোঁজ নিচ্ছিলাম।’ ডরিন আরও বলেন, ‘আমার বাবার ডেথ সার্টিফিকেট ও ডিএনএ টেস্টের রেজাল্ট এখনো পাইনি। কিছুদিন আগেও ভারত থেকে ঘুরে এলাম। বাবার জানাজাটা পর্যন্ত হয়নি। এমন পরিস্থিতিতে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। যেহেতু বাবার হঠাৎ করেই এমন দুর্ঘটনা হলো, তারপর থেকে আমাদের মাথায় গাড়ির বিষয়টি ছিলই না।’ গাড়ি পাওয়ার ব্যাপারে ডরিন আরও বলেন, ‘এ বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। তবে আমাদের গাড়িটি বুঝিয়ে দিতে তাঁদের সহায়তা নেব।’

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।