বায়তুল মোকাররমে মুসল্লিদের ব্যাগ তল্লাশি

পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার নামাজ ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাতীয় মসজিদে প্রবেশমুখে কাউকে সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হচ্ছে।  

শুক্রবার (১৪ মার্চ) বায়তুল মোকাররম মসজিদ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মসজিদের উত্তর গেটে দেখা যায়, র‍্যাব ও পুলিশের উপস্থিতি। মসজিদে মুসল্লিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এসময় মুসল্লিদের গেট দিয়ে প্রবেশ করতে নিরাপত্তার জন্য ব্যাগে তল্লাশি করতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এছাড়া পল্টন মোড়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

গত শুক্রবার (৭ মার্চ) নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ডাকা ‘মার্চ ফর খিলাফত’ সমাবেশ ঘিরে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়। এদিন র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী, ডিবি, এপিবিএন ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, গত সপ্তাহে একটি সংগঠন বিক্ষোভ করেছে। আজ যাতে না করতে পারে তার জন্য সকল প্রস্তুতি নিয়েছি। আজ আমরা সতর্ক রয়েছি। 

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।