বাল্যবিয়ে করতে এসে ৩০ হাজার টাকা জরিমানা গুণলেন বর

মৌলভীবাজার জেলার বড়লেখায় একটি বিয়ের অনুষ্ঠানে বাল্যবিয়ের অপরাধে বরকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও মুচলেকা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় বর-কনের অভিভাবক ও নিকাহ্ রেজিস্ট্রারকে সতর্ক করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কাঠালতলী মাধবগুল গ্রামের জেবুল ইসলামের নাবালিকা মেয়ে নাবিলা জান্নাত নাবিলার সঙ্গে কুলাউড়া উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল বশিরের ছেলে আব্দুল আজিজ রুমেলের বিয়ের অনুষ্ঠান রবিবার রাতে পৌরশহরের একটি রেস্টুরেন্টে চলছিল।

বাল্যবিয়ের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অনুষ্ঠানে অভিযান চালায়। জন্মনিবন্ধনসহ অন্যান্য কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, কনের বয়স ১৮ বছর পূর্ণ হয়নি। এরপর আদালত বাল্যবিয়ের অপরাধে বরকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও মুচলেকা আদায় করেন।

এ সময় বর-কনেপক্ষ ও নিকাহ্ রেজিস্ট্রারকে সতর্ক করা হয়, কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে স্বামীর বাড়িতে পাঠানো যাবে না। ফলে বর আব্দুল আজিজ রুমেল কনেকে ছাড়াই বাড়ি ফেরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী সাংবাদিকদের জানান, কনের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে শ্বশুড়বাড়িতে না পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।