বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় অজ্ঞাত একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদের পুরান বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার লক্ষ্মীপুর এলাকার মো. ফারুকের ছেলে মো. সোহেল রানা (২৬) ও ফটিকছড়ির ভূজপুর থানার কাজিরহাট এলাকার আব্দুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দীক (১৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কক্সবাজারগামী মোটরসাইকেলকে চট্টগ্রামগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ দুটি উদ্ধার করে। তবে ঘাতক বাসটি আটক বা চিহ্নিত করা সম্ভব হয়নি।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ ও গাড়ি উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।