বাসের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

যশোরের চৌগাছায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় আফিয়া খাতুন (২৩) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পিতা মহিদুল ইসলাম আহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কপোতাক্ষ ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফিয়া খাতুন চৌগাছার মৃধাপাড়া মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। আহত অবস্থায় তার বাবা মহিদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, সোমবার সকাল ৯টার দিকে আফিয়ার বাবা মহিদুল ইসলাম মেয়েকে নিয়ে কলেজ থেকে মোটরসাইকেলে বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কপোতাক্ষ নদের ওপরে ব্রিজ পার হলে পেছন থেকে একটি দ্রুতগামী বাস মটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। আফিয়া মোটরসাইকেলের পেছন থেকে বাসের চাকার নিচে ছিটকে পড়লে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এতে মোটরসাইকেল চালক মহিদুল ইসলাম আহত হন। এসময় স্থানীয়রা আফিয়া ও মহিদুল ইসলামকে চৌগাছা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আফিয়াকে মৃত ঘোষণা করেন। মহিদুল ইসলামকে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় মেয়ে নিহত ও পিতা আহত হয়েছেন।

খবরওয়ালা/এমইউ

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।