বিএনপির কার্যালয় ভেঙে দেয়ালে লিখন ‘মরার জন্য অপেক্ষা কর’

খবরওয়ালা মফস্বল ডেস্ক: নরসিংদীর বিএনপির কার্যালয় ভেঙে দেয়ালে লিখন ‘মরার জন্য অপেক্ষা কর’। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে রায়পুরা উপজেলার চরসুবুদ্দির ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আগুন ও ভাঙচুর করে দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় কার্যালয়ে থাকা টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। দেয়ালে লাল কালিতে ‘জয় বাংলা’ ও ‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে হুমকি দিয়ে যায়। পরে চরসুবুদ্দির ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় তারা। কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘সারা দেশের কোথাও ১৫ আগস্ট পালিত হয়নি, কিন্তু চরসুবুদ্ধিতে পালিত হয়। হাসিনার দোসররা আগেই আমাদের নেতাকর্মীদের হুমকি দিয়েছে দেখে নেবে, তারই অংশ হিসেবে তারা বিএনপি কার্যালয় ভাঙচুর করে, হুমকি দিয়ে দেয়াল লিখন লিখেছে। কারা এমনটা করেছে শনাক্ত করা সম্ভব। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ বলেন, ‘ঘটনাটি খবর পেয়ে আমার পুলিশ পাঠাই। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি কারা এ ঘটনা ঘটিয়েছে। তবে এ বিষয়ে এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।