শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদও বৈঠকে অংশ নেন।
এখনও বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে দলীয় সূত্রের বরাতে জানা গেছে, বৈঠকে আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং চলমান বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হতে পারে।
খবরওয়ালা/টিএসএন



