বিখ্যাত বক্সার জর্জ ফোরম্যান আর নেই: অবাক হবেন তাঁর পরিচয় জানলে

বক্সিং কিংবদন্তী মোহাম্মদ আলির রাম্বল ইন দ্য জাঙ্গল লড়াইয়ে প্রতিপক্ষ ছিলেন আরেক কিংবদন্তী বক্সার জর্জ ফোরম্যান। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন এই কিংবন্তী ক্রীড়াবীদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর।

দু’বারের হেভিওয়েট বিশ্বচ‍্যাম্পিয়ন শুক্রবার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের পক্ষ থেকেই এ খবর জানানো হয়েছে। ইনস্টাগ্রামে পরিবারের পক্ষ থেকে লেখা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় জর্জ ফোরম‍্যান মৃত্যুবরণ করেছেন। ২১ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। সে সময় পরিবার তার পাশেই ছিল। উনি যেমন একজন ভাল স্বামী তেমনি একজন ভাল বাবাও ছিলেন।’

১৯৭৪ সালে ‘রাম্বল ইন দ‍্য জাঙ্গল’ লড়াইয়ে ফোরম‍্যান হেরে যান আলির কাছে। বিশ্বচ্যাম্পিয়নের খেতাব হাতছাড়া হয়; কিন্তু প্রায় দু’দশক (২১ বছর) পর ‘বিগ জর্জ’ হারিয়ে দেন মাইকেল মুরারকে। খেতাব পুনরুদ্ধার করেন। ৪৫ বছর বয়সে বিশ্ব হেভিওয়েট জয় করার পর সবচেয়ে বেশি বয়সী চ্যাম্পিয়ন হিসেবে রেকর্ড গড়েছিলেন তিনি।

মৃত্যুকালে বিশাল সম্পদ রেখে যান জর্জ ফোরম্যান। বিভিন্ন মিডিয়ার দাবি ফোরম্যানের সম্পদের পরিমাণ প্রায় ৩০০ মিলিয়ন ডলারের। সে সঙ্গে তিনি রেখে গেছেন বিশাল এক পরিবার ও বক্সিংয়ে সোনালী এক অতীত।

বক্সিং রিংয়ে তিনি পরিচিত ছিলেন ‘বিগ জর্জ’ নামে। ১৯৬৮ সালে অলিম্পিকে স্বর্ণ জয় করেন ফোরম্যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন মাইক টাইসন থেকে শুরু করে বিশ্বের বিখ্যাত সব ক্রীড়া ব্যক্তিত্ব।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।