বিতর্ক ঘেরা একটি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

যুক্তরাজ্যে বিতর্ক ঘেরা চার দিনের সফর শেষ করে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ জুন) সকাল পৌনে ১০টায় তিনি বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এর আগে শুক্রবার স্থানীয় সময় ৭টা ১৫ মিনিটে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১২ জুন) তিনি ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করেন।

শুক্রবার (১৩ জুন) প্রধান উপদেষ্টা লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়, আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, গত ১০ জুন স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনে পৌঁছান। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আবদুল মোমেনসহ আরও কয়েকজন কর্মকর্তা।

উল্লেখ্য,, জনগণের টাকায় ৩৯ জন সঙ্গীকে নিয়ে প্রধান উপদেষ্টার এই ৪ দিনের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে দেশজুড়ে নানা আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। রাজকীয় সম্মাননা গ্রহণ ও উচ্চ পর্যায়ের বৈঠকের পাশাপাশি তার এ সফরের পেছনের উদ্দেশ্য, রাজনৈতিক প্রেক্ষাপট ও সফরের সময়কাল ও ব্যয় নিয়ে তৈরি হয়েছে নানামুখী প্রশ্ন। রাজনৈতিক মহল, সুশীল সমাজ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।