বিপিএলে ১৩ কোটি টাকার টিকিট বিক্রি, ছাড়িয়ে গেছে অন্য সব আসরকে

বিপিএলের একাদশতম আসরে রেকর্ড পরিমান টিকেট বিক্রি হয়েছে। শুরুতে টিকিট বিক্রি নিয়ে অব্যবস্থাপনা এবং সংশয় থাকলেও টুর্নামেন্ট শেষে টিকেট বিক্রি থেকে আয়ের দিক থেকে অন্য সব আসরকে ছাড়িয়ে গেছে এবারের বিপিএল।

বিসিবির দেওয়া হিসাব মতে, দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত টিকিট বিক্রি ছাড়িয়ে গেছে ১২ কোটি টাকা। ফাইনাল ম্যাচের টিকিটের দাম বাড়ার পরও টিকেট বিক্রি থেকে আয় ১৩ কোটি ছাড়িয়ে গেছে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।

ফাইনালে ৬ হাজার টিকিট ছিল বিসিবির স্টেক হোল্ডারদের জন্য বরাদ্দ; বাকি ১৬ হাজারই অনলাইন, ব্যাংক ও বুথের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

এবার বিসিবির পক্ষ থেকে কমিটি গঠন করে টিকিট বিক্রির উদ্যোগ নেওয়াতেই এমন সাফল্য এসেছে বলে ধারণা সংশ্লষ্টদের । ক্রীড়া পরিষদের নিয়ম অনুযায়ী, টিকিট বিক্রির অর্থ থেকে ১৫ শতাংশ পাবে বোর্ড।

খবরওয়ালা/ এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।