বিপ্লবী সরকারের ডাক দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন কাফি

খবরওয়ালা মফস্বল ডেস্ক: বিপ্লবী সরকারের ডাক দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন জুলাই বিপ্লব ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা পটুয়াখালীর কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নুরুজ্জামান কাফি নিজেই বিষয়টি গণমাধ্যমকে জানান।

কাফি বলেন, ‘আমার দেওয়া ৭ দিনের আলটিমেটাম শেষ হলেও কোনো সুরাহা হয়নি এবং এটা দ্রুত নিষ্পত্তির জন্যই সিআইডিতে মামলা ট্রান্সফার করা হয়েছে। ইতোমধ্যে ইনভেস্টিগেশন শুরু করছে সিআইডি। তাই আমি এ সিদ্ধান্তের বিষয়ে আরও সময় নিয়েছি।’

এ ছাড়াও তিনি বলেন, ‘আর মাত্র দুদিন পর ২১ ফেব্রুয়ারি। এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ সবার কাছে, তাই আমি আপাতত সময় নেব। তবে আমি রবিবার পটুয়াখালী ডিসি অফিসের সামনে আবারও সংবাদ সম্মেলন করে সবাইকে আপডেট জানাবো।’

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, ‘কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছিল। আমরা আমলে নিয়ে তদন্ত শুরু করেছিলাম। পরে তা অধিকতর ইনভেস্টিগেশন করার জন্য সিআইডিতে ট্রান্সফার করা হয়েছে। আপাতত এটুকু তথ্য আমার কাছে আছে।’

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি রাত সোয়া ২টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি। পরে সংবাদ সম্মেলন করে এ ঘটনার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি সরকারকে সাত দিনের আলটিমেটাম দিয়েছিলেন। সেই সময়সীমার মধ্যে ঘর পুনঃনির্মাণ এবং অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়ার ঘোষণা দেন তিনি।

 

খবরওয়ালা/আরডি
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।