বিমানবন্দরে সাড়ে ৩ কেজি কোকেনসহ আটক অভিনেতা

ভারতের চেন্নাই বিমানবন্দরে সাড়ে ৩ কেজি কোকেনসহ বলিউডের আলোচিত অভিনেতা বিশাল ভার্মাকে আটক করেছে দেশটির গোয়েন্দা কর্মকর্তারা।

রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে সিঙ্গাপুর থেকে ফেরার সময় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির অভিনেতা বিশাল ভার্মাকে আটক করা হয়।

তার ট্রলি ব্যাগের ভেতর থেকে সাড়ে ৩ কেজি কোকেন উদ্ধার হয়েছে। এর বাজারমূল্য প্রায় বাংলাদেশি টাকায় ৪৮ কোটি।

এই অভিযান চালিয়েছে চেন্নাই কাস্টমস ও ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)।

তদন্তে জানা গেছে, কম্বোডিয়া থেকে সিঙ্গাপুর হয়ে ভারতে ফেরেন অভিনেতা। কম্বোডিয়ায় একদল অজ্ঞাত লোক বিশাল ভার্মাকে ব্যাগটি দেয়। চেন্নাইয়ে পৌঁছে নির্দিষ্ট ব্যক্তির হাতে সেই ব্যাগ তুলে দেওয়ার কথা ছিল তার।

তবে কর্মকর্তাদের দাবি, কোকেনটি শেষ পর্যন্ত মুম্বাই বা দিল্লিতে পাচারের পরিকল্পনা ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, বিমানবন্দরে অভিনেতা বিশাল ভার্মার ব্যাগের নিচে লুকানো সাদা পাউডার উদ্ধার করা হয়। পরীক্ষায় তা কোকেন বলে নিশ্চিত হয়।

উল্লেখ্য, করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে বরুণ ধাওয়ান, আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল বিশাল শর্মাকে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।