বিমানের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১১ জন বহিষ্কার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষায় অসদুপায়ের অভিযোগে ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় বিমান কর্তৃপক্ষ মামলা করেছে।

শনিবার (১০ অক্টোবর) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল)’ পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ঢাকার বিএএফ শাহীন কলেজ, জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট এবং সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁওয়ে। বিমান বাংলাদেশ জানিয়েছে, পরীক্ষার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয় এবং যেকোনো ধরনের অসদুপায় রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হয়।

তথ্য অনুযায়ী, বিএএফ শাহীন কলেজে ৭ জন এবং সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—

মোবাইল ফোন ব্যবহার: রুবা আক্তার (রোল: ২৮০০৩৭১৯), সাজাহান হোসেন সজিব (রোল: ২৮০০৬৬৪৭), ইমামুল হক (রোল: ২৮০০৭৭০৩)

প্রবেশপত্রে ছবির অমিল: ফরহাদ হোসেন ফিরোজ (রোল: ২৮০০৭৪৮৯), লাবিব হাসান (রোল: ২৮০০৭৭৬১)

অন্যের হয়ে পরীক্ষা দেওয়া: শাহিন মিয়া (রোল: ২৮০০৫০৫৫), আব্দুস সোবাহান (রোল: ২৮০১৪০২৩), রেজওয়ান (রোল: ২৮০১৪৪৬৫)

অসদুপায় ও একই প্রবেশপত্র ব্যবহার: মোকসেদুল (রোল: ২৮০১৩৫০১), নজরুল ইসলাম (রোল: ২৮০১২৮২৪), আসাদুল ইসলাম উৎস (রোল: ২৮০০৮৮৩২)

তেজগাঁও ও কাফরুল থানায় মোট ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্তে জানা গেছে, ৫ জন প্রক্সি পরীক্ষার্থী হিসেবে ধরা পড়েছেন। তাদের মধ্যে—

বিএএফ শাহীন কলেজ: নূর মোহাম্মদ মোল্লার প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দেন ইসমাইল হোসেন; শারমিন আক্তারের প্রবেশপত্র ব্যবহার করেন মোছা. শারমিন নাহার; প্রশ্নপত্রের ছবি তুলতে গিয়ে ধরা পড়েন হানিফ আলী (রোল: ২৮০০৪৩৭৩)

সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ: আব্দুস সোবাহান (রোল: ২৮০১৪০২৩)-এর প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দেন রেজাউল ইসলাম; রেজওয়ান (রোল: ২৮০১৪৪৬৫)-এর প্রবেশপত্র ব্যবহার করেন সাদ্দাম হোসেন; নজরুল ইসলাম (রোল: ২৮০১২৮২৪)-এর প্রবেশপত্রে পরীক্ষা দেন মাহামুদুল হাসান

বিমান বাংলাদেশ জানিয়েছে, প্রক্সি পরীক্ষার্থীদের আটক করা হয়েছে এবং মূল পরীক্ষার্থীদের পলাতক দেখিয়ে থানায় মামলা করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগেও নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও অসদুপায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও স্বচ্ছতা নিশ্চিত করতে যেকোনো ধরনের অসদুপায় বা অনিয়মের ক্ষেত্রে মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।