বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান, যুবক উধাও

নীলফামারীতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তিন দিন ধরে অবস্থান করছেন ববিতা রানী (১৮) নামে এক তরুণী। তবে মেয়েটি বাড়িতে আসার পর গত ৭ জুলাই থেকেই প্রেমিক নৃপেন চন্দ্র রায় (১৯) উধাও।

ববিতা জানায়, দীর্ঘদিন ধরে নৃপেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। তারা একাধিকবার একসাথে ঘুরতে গেছেন। এমনকি স্থানীয়দের কাছে তিনি সম্পর্কের কিছু প্রমাণও উপস্থাপন করেছেন। তার দাবি, বিয়ের আশ্বাস দিয়ে নৃপেন নিজেই তাকে বাড়িতে আসতে বলেন। কিন্তু তিনি বাড়িতে পৌঁছানোর পর থেকে নৃপেন আত্মগোপনে চলে যান। 

তরুণী ও যুবক নীলফামারী জেলার সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের বাড়ি একই গ্রামে হওয়ায় ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানিয়েছেন, ববিতা ও নৃপেনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল—এটি তারা আগে থেকেই জানতেন। তবে নৃপেনের পরিবারের পক্ষ থেকে সম্পর্কটি মেনে না নেওয়ার অবস্থান দেখা যাচ্ছে।

এ বিষয়ে লক্ষীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা দুই পক্ষকে ডেকে বসেছি। স্থানীয় গণ্যমান্যদের নিয়ে একটি সমাধানের চেষ্টা চলছে।”

তরুণী এখনো নৃপেনের বাড়িতে অবস্থান করছেন। বিষয়টির মীমাংসা না হওয়া পর্যন্ত তিনি বাড়ি ছাড়বেন না বলে জানান।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।