বিরোধী দলীয় নেত্রী নোবেল পাওয়ার পর নরওয়েতে দূতাবাস বন্ধ করল ভেনেজুয়েলা

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর পুরস্কার ঘোষণার তিনদিন পর নরওয়ের রাজধানী ওসলোতে নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা।

তবে মাচাদোর নোবেল জয়ের সঙ্গে দূতাবাস বন্ধের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে দেশটির সরকার। তাদের দাবি, প্রবাসী সেবা পুনর্গঠনের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভেনেজুয়েলা তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে, তবে কোনো কারণ জানায়নি। এ বিষয়ে তারা বলেন, ‘বিভিন্ন বিষয়ে মতানৈক্য থাকলেও নরওয়ে চায় ভেনেজুয়েলার সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে এবং পারস্পরিক বিষয়ে একসঙ্গে কাজ করতে।’

গত শুক্রবার নরওয়ের নোবেল কমিটি ঘোষণা করে, ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন। কমিটির ব্যাখ্যায় বলা হয়, ভেনেজুয়েলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও নাগরিক স্বাধীনতার জন্য তার নিরলস সংগ্রামের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে।

তবে নোবেল ঘোষণার পরই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাচাদোকে ‘পৈশাচিক ডাইনি’ বলে অভিহিত করেন।

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘নোবেল পুরস্কার প্রদানের বিষয়টি নরওয়ের সরকারের সঙ্গে সম্পর্কিত নয়, এটি সম্পূর্ণ স্বাধীন একটি কমিটি পরিচালনা করে।’

প্রেসিডেন্ট মাদুরোর ১২ বছরের শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন মাচাদো। গত বছরের নির্বাচনে তিনি বিরোধী দলগুলোর নেতৃত্ব দেন এবং মাদুরোর বিরুদ্ধে একক প্রার্থী নির্বাচনে ভূমিকা রাখেন। তবে বিতর্কিত নির্বাচনে শেষ পর্যন্ত মাদুরো জয়ী হন, যদিও ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে।

নির্বাচনের পরপরই মাদুরো সরকার মাচাদোকে গ্রেপ্তার করে। পরে পশ্চিমা চাপের মুখে তাকে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। ধারণা করা হয়, বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের দূতাবাসে অবস্থান করছেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।