বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হওয়াটা ছিল বেশ নাটকীয়। পাকিস্তানের কাছে পরাজিত হওয়ায় নিগার সুলতানার দলের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে পরবর্তী খেলায় ওয়েস্ট ইন্ডিজ রান রেটের সমীকরণ মেলাতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ বিশ্ব আসরে স্থান করে নেয়। নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেই পাকিস্তানের বিপক্ষে আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) মাঠে নামতে যাচ্ছে বাংলার বাঘিনীরা।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নারী বিশ্বকাপের খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সর্বশেষ ৫০ ওভারের বিশ্বকাপে বাংলাদেশকে পরাজিত করেছিল পাকিস্তান। ৫০ ওভারের বিশ্বকাপে অভিষেক হওয়া বাংলাদেশ ওই একটি ম্যাচেই জয় পেয়েছিল। নেট রান রেটের হিসাবে এক ম্যাচ জিতে পাকিস্তানকে ছাড়িয়ে সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছিল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ বাংলাদেশ দল। জয়ের উদ্দেশ্যেই তারা মাঠে নামবে, স্পষ্ট জানিয়ে দিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা। তিনি বলেন, “মাঠে যখন নামি, ফাতিমা সানাকে (পাক অধিনায়ক) আমি বন্ধু হিসেবে দেখি না। কারণ, সে তো আমাকে আউট করার চেষ্টা করবে। যখনই আমি তার বিরুদ্ধে মাঠে নামি, তাকে আমি সহযোদ্ধা হিসেবে নয়, প্রতিপক্ষ হিসেবে দেখি।”

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান পাকিস্তানের চেয়ে এক ধাপ উপরে। তবে মুখোমুখি লড়াইয়ে ৮-৭ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান। লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচটিই ফাতিমা সানাদের দলকে এগিয়ে দিয়েছে। তবে এবার নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে পরাজিত করে জয় দিয়েই বিশ্ব আসরের অভিযান শুরু করতে চায় বাংলার কন্যারা।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।