বিশ্বকাপ বাছাইপর্বে ভিনিসিয়ুস’র গোলে ব্রাজিলের জয়

বিশ্বকাপ বাছাইপর্বের ১৩তম রাউন্ডে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ব্রাজিল।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামের দর্শকেরাও যখন হতাশা নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায়, তখনই জ্বলে উঠলেন ভিনিসিয়ুস জুনিয়র। যোগ করা সময়ের শেষ দিকে বক্সের বাইরে থেকে নিলেন দারুণ এক শট। আর তাতেই পয়সা উশুল। ড্রয়ের পথে থাকা ম্যাচটিতে ব্রাজিল পেয়ে যায় ২-১ গোলের জয়।  

এ জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এল ব্রাজিল। ১৩ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট এখন ২১। আর ব্রাজিলের কাছে হেরে কলম্বিয়া নেমে গেছে ৬ নম্বরে। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৯।

এদিন প্রথম ২০ মিনিটে খুঁজেই পাওয়া যায়নি কলম্বিয়াকে। এরপর অবশ্য গুছিয়ে নিয়ে কয়েকবার আক্রমণে যায় তারা। শুরুর কয়েকটি আক্রমণ তেমন কার্যকর না হলেও ৪১ মিনিটে ঠিকই গোল আদায় করে নেয় অতিথিরা। দারুণ এক আক্রমণ থেকে ব্রাজিলের ডিফেন্সের প্রতিরোধ ভেঙে দেয় কলম্বিয়া। অসাধারণ ফিনিশিংয়ে গোল করে দলকে সমতায় ফেরান লিভারপুল তারকা ‍লুইস দিয়াজ।  

শেষ দিকে দুই দল আরও কিছু সুযোগ পেয়েছিল। কিন্তু আর কোনো গোল না হওয়ায় মনে হচ্ছিল সমতাতেই শেষ হবে ম্যাচ। কিন্তু ভিনিসিয়ুসের গোলে ব্রাজিলের জয় নিশ্চিত হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।