বুড়িগঙ্গায় নারী-শিশুসহ চারজনের লাশ, পরিচয় শনাক্ত হয়নি এখনো

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া নারী ও শিশুসহ চারজনের লাশের পরিচয় এক দিন পরও শনাক্ত হয়নি। 

লাশগুলো বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে রাখা আছে।

রোববার (২৪ আগস্ট) বিকেলে এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও কেরানীগঞ্জ মডেল থানায় পৃথক দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। মামলা দুটি তদন্ত করছে নৌ পুলিশ।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, পরিচয় শনাক্তের জন্য দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দল আঙুলের ছাপ সংগ্রহ করছে।

মর্গ সূত্র জানিয়েছে, চার লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে, তবে এখনো কেউ খোঁজ নিতে আসেনি।

গত শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ডস্টোরেজ এলাকার তীর থেকে এক নারী ও এক ছেলেশিশুর লাশ উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশ। নারীর বয়স আনুমানিক ৩০ বছর এবং শিশুটির বয়স ৩ থেকে ৪ বছর বলে ধারণা করা হচ্ছে। নারীর গলায় কালো কাপড় ও শিশুটির গলায় ওড়না প্যাঁচানো ছিল।

একই দিন সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট এলাকা থেকে আরও এক তরুণ ও এক তরুণীর লাশ উদ্ধার করে নৌ পুলিশ। তাঁদের হাত একসঙ্গে বাঁধা ছিল। তরুণের পরনে ছিল লাল চেক শার্ট ও ট্রাউজার, তরুণীর পরনে ছিল লাল সালোয়ার ও ছাই রঙের গেঞ্জি।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।