বেঙ্গালুরুর নতুন ক্যাপ্টেন পতিদার

খবরওয়ালা অনলাইন ডেস্ক:রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) অধিনায়কত্ব ৩১ বছর বয়সি ব্যাটার রজত পতিদারের কাঁধে তুলে দেওয়া হয়েছে। আইপিএলে মাত্র ২৭টি ম্যাচ খেলা পতিদারের অধিনায়কত্বের অভিজ্ঞতা না থাকলেও  ২০২১ সালে তার টুর্নামেন্ট অভিষেক হওয়ার পর থেকে তিনি করেছেন ৭৯৯ রান।

আইপিএলে অধিনায়কত্বের অভিজ্ঞতা না থাকলেও, পতিদারের জন্য নেতৃত্ব দেওয়া নতুন কিছু নয়। সম্প্রতি শেষ হওয়া সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিনি মধ্য প্রদেশের অধিনায়ক ছিলেন, যেখানে তার নেতৃত্বে দলটি ফাইনালে পৌঁছালেও শিরোপা জিততে পারেনি। এর আগেও তিনি মধ্য প্রদেশকে বিজয় হাজারে ট্রফিতে নেতৃত্ব দিয়েছেন, তবে তার দল গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে।

কোহলি অধীনে খেললেও, পতিদারের শেখার ইচ্ছা রয়েছে। অধিনায়ক হওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “আমাদের একঝাঁক নেতা আছেন, তাদের অভিজ্ঞতা এবং ধারণা অবশ্যই আমার নেতৃত্বের ভূমিকায় সহায়তা করবে। আমি ব্যক্তি হিসেবেও আরও উন্নতি করতে চাই। কোহলির কাছ থেকে শেখা আমার জন্য দারুণ বিষয়।”

নতুন অধিনায়ক রজত পতিদারকে কোহলি অভিনন্দন জানিয়েছেন। বেঙ্গালুরুর এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে তিনি বলেছেন, “আমি এবং দলের অন্য সদস্যরা তোমার পাশে আছি। এই ফ্র্যাঞ্চাইজিটি যেভাবে বেড়ে উঠেছো, দর্শকদের মনে তোমার জন্য জায়গা তৈরি হয়েছে। অধিনায়কত্ব তোমার প্রাপ্য।”

এবারের আইপিএল ২১ মার্চ শুরু হবে এবং ২৫ মে শেষ হবে। যদিও দিনক্ষণ জানা গেছে, তবে এখনও টুর্নামেন্টের সূচি ঘোষণা করেনি কর্তৃপক্ষ।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।