বোনের ওষুধ কিনতে বের হয়ে সড়কে প্রাণ হারালেন ভাই

শেরপুরের চর মোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকায় সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি মুন্সিরচর গ্রামের মো. বাদল মিয়ার ছেলে এবং চর মোচারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম খোরশেদুজ্জামানের ভাতিজা।

স্থানীয়রা জানান, বুধবার রাতে বোনের জন্য ওষুধ কিনতে আশিক মোটরসাইকেলে করে নন্দির বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় কেন্দুয়ারচর এলাকার পাকা সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

মুন্সিরচর এলাকার ইউপি সদস্য সাজু মিয়া বলেন, ‘আমরা রাত ১১টার দিকে বাজারে ছিলাম। এ সময় একজন দোকানদার দোকান বন্ধ করে নন্দির বাজার যাওয়ার পথে রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়। আমরা যাওয়ার আগেই মরদেহ উদ্ধার করে আশিকের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষেই এ দুর্ঘটনা ঘটে। যেখানে মরদেহ ছিল সেখানে কিছু কাঠের আসবাবপত্রও পড়ে থাকতে দেখা গেছে।’

শেরপুর সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানগাড়ির সঙ্গে সংঘর্ষে আশিকের মৃত্যু হয়েছে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।