ব্যাটে-বলে ব্যর্থ বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে সহজ হার

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটে-বলে একেবারেই খুঁজে পাওয়া গেল না বাংলাদেশকে। আবুধাবিতে ব্যাটিং ব্যর্থতায় লিটন দাসের দল দাঁড় করায় মাত্র ১৩৯ রানের সংগ্রহ, জবাবে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় লঙ্কানরা।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম, পারভেজ ইমন ও তাওহিদ হৃদয় এক অঙ্ক ছাড়াতে পারেননি। লিটন কিছুটা লড়াই করলেও (২৬ বলে ২৮) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শেষদিকে জাকের আলি (৪১*) ও শামীম পাটোয়ারির (৪২*) অপরাজিত জুটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান তোলে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ২ উইকেট।

জবাবে শুরুতেই কুশল মেন্ডিসকে হারালেও লঙ্কানদের জয়পথে তেমন কোনো প্রভাব পড়েনি। পাথুম নিশাঙ্কা ৩৪ বলে ৫০ রান করেন, সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগিয়ে যান কামিল মিশারা। পরের দিকে কুশল পেরেরা ও দাসুন শানাকা দ্রুত ফিরলেও মিশারার দৃঢ়তায় অনায়াসেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন শেখ মেহেদী হাসান, একটি করে পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। এই জয়ে নেট রানরেটও বাড়িয়েছে শ্রীলঙ্কা (+২.৫৯৫)। দুই ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রানরেট এখন –০.৬৫০।

সোমবার হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে মঙ্গলবারের আফগানিস্তান ম্যাচটি নকআউট হয়ে যাবে বাংলাদেশের জন্য। হারলেই সুপার ফোরের আগেই বিদায় নিতে হবে লাল-সবুজকে। জিতলেও তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের ফলাফলের দিকে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।