ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় নগদ টাকা, মাদক ও দেশীয় অস্ত্রসহ সুমন মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।

শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার খাঁটিহাতা এলাকা থেকে আশুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি দল তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্পের অধিনায়ক মেজর ইমতিয়াজ মাহমুদ খান।

আটককৃত সুমন মিয়া ওই এলাকার সোলেমান মিয়ার ছেলে।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, সুমন দীর্ঘদিন ধরে খাঁটিহাতা এলাকায় মাদক ব্যবসার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা তার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তার কাছ থেকে নগদ ৬ লাখ ৬৩ হাজার ৪১০ টাকা, ১ হাজার ৫০ পিস ইয়াবা, ২২ বোতল এস্কাফ সিরাপ, ১০ গ্রাম গাঁজা, ছয়টি দেশীয় অস্ত্র ও তিনটি মোবাইল ফোন জব্দ করে। উদ্ধার মাদক ও টাকাসহ তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, মাদক ও অস্ত্রের মতো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, আটক মাদক ব্যবসায়ী ও উদ্ধার করা সবকিছু থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।