ভক্তের দেওয়া ৭২ কোটি রুপির উপহার ফিরিয়ে দিলেন সঞ্জয় দত্ত

বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত সম্প্রতি এক বিস্ময়কর তথ্য জানিয়েছেন, যা আবারও প্রমাণ করে তার মানবিক মূল্যবোধ। এক নারী ভক্ত তার নামে রেখে গিয়েছিলেন প্রায় ৭২ কোটি রুপির সম্পত্তি। কিন্তু কোনো রকম আইনি দাবি ছাড়াই সঞ্জয় দত্ত সেই সম্পত্তি ফেরত দিয়েছেন ভক্তের পরিবারের কাছে।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “আমি ওটা তার পরিবারকে ফিরিয়ে দিয়েছি।”

ঘটনাটি প্রথম আলোচনায় আসে ২০১৮ সালে। জানা যায়, মুম্বাইয়ের ৬২ বছর বয়সী গৃহিণী নিশা পাটিল এক জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর আগে তিনি ব্যাংককে নির্দেশ দিয়েছিলেন যেন তার সব সম্পদ সঞ্জয় দত্তের নামে হস্তান্তর করা হয়।

এই উদারতায় যেমন বিস্মিত হয়েছিলেন অনেকে, তেমনি সঞ্জয় দত্তের সততা ও সহানুভূতিতে মুগ্ধ হন ভক্ত-অনুরাগীরা।

সঞ্জয় দত্ত বলিউড কিংবদন্তি সুনীল দত্ত ও নারগিস দত্তের পুত্র। ১৯৮১ সালে ‘রকি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। তার জীবনঘনিষ্ঠ কাহিনি নিয়ে নির্মিত ‘সঞ্জু’ ছবিতে তার ভূমিকায় অভিনয় করেন রণবীর কাপুর।

বর্তমানে সঞ্জয় দত্ত ব্যস্ত রয়েছেন বেশ কয়েকটি নতুন ছবির শুটিং নিয়ে। এর মধ্যে রয়েছে রণবীর সিংয়ের সঙ্গে ‘ধুরন্ধর’ ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ‘অখণ্ড ২’ এবং ‘দ্য রাজাসাহেব’।

সর্বশেষ তিনি অভিনয় করেছেন কমেডি ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘হাউসফুল ৫’-এ।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।