ভাঙ্গায় চলমান অবরোধ অবিলম্বে তুলে না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন ফরিদপুরে চলমান অবরোধ কর্মসূচি বাতিল না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজ রবিবার ( ১৪ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ নিয়ে কথা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবিলম্বে সড়ক ছেড়ে না দিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘রাস্তাঘাট অবরোধ করে জনভোগান্তি কোনোভাবেই কাম্য নয়। তাদের যে অভিযোগ সেটা প্রপার চ্যানেলে আবেদন করতে হবে। কোনোভাবেই দুইটা ইউনিয়নের লোকজন এভাবে রাস্তাঘাট অবরোধ করে হাজার হাজার মানুষের দুর্ভোগ বয়ে আনতে পারে না।’

উপদেষ্টা আরও বলেন, তারা যদি অবিলম্বে এই অবরোধ তুলে না নেয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের অবরোধ তুলে দেওয়া হবে।

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় তৃতীয় দফায় চলছে অবরোধ কর্মসূচি। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) দুটি মহাসড়ক ও রেলপথের অন্তত ১০টি এলাকায় অবরোধ করেছে বিক্ষুব্ধরা।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।