ভারতের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মোদির জরুরি বৈঠক

ভারতের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা।

শনিবার (১০ মে) তিনি এ বৈঠক করেন বলে বিষয়টি নিশ্চিত করেছে ভারত সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র, যার প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা

যদিও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা, সীমান্ত সংঘর্ষ এবং সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটেই এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, বিশেষ করে গত মাসে জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর থেকেই অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি চরমে পৌঁছায়। ভারত ওই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে। এর জেরে নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা ১২ রাত গোলাগুলির ঘটনা ঘটে।

এই পরিস্থিতিতে ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান, যার আওতায় পাকিস্তানের অন্তত ৯টি স্থাপনায় হামলা চালানো হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এর পাল্টা জবাবে পাকিস্তান শুরু করে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’।

পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের একটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এবং ভারতের কিছু সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে হ্যাক করেছে। তবে এসব দাবির সত্যতা এখনও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানায় বিবিসি।

চলমান উত্তেজনার মধ্যে এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। তাঁরা বলছেন, পরবর্তী পদক্ষেপের কৌশল নির্ধারণ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই হয়তো এই বৈঠক ডাকা হয়েছে।

 

সূত্র: আল জাজিরা

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।