ভারতে বাংলাদেশের হাই কমিশনের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল

মোঃ ফয়সাল ॥ ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলা ও ভাংচুরের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) শহরের বড় বাজার থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিন করে শহীদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি, মুফতি আবদুল লতিফ খান, সাধারণ সম্পাদক, হাফেজ আরিফুজ্জামান, সহ-সভাপতি, মাওলানা রেজাউল করিম, সহ-সভাপতি, মাওলানা আব্দুল খালেক প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আপনার জানেন ভারতে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদের সন্ত্রাসীরা হামলা চালায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এই হামলা কোন বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। এটা পূর্ব পরিকল্পিত হামলা। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা শুধু হাইকমিশনে হামলা করেনি তারা বাংলাদেশের সাথে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। আমরা কঠর ভাষায় বলতে চাই, আমরা ১৯৭১ সালে প্রশিক্ষণ বাদে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছিলাম! ২০২৪ সালে অস্ত্র বাদে স্বৈরাচারীকে কবর দিয়েছিলাম। তোমরা মনে করো না, এদেশ দখল করতে আসলে শুধু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে হবে। প্রয়োজন হলে ২০ কোটি জনতা দেশের জন্য ইসলামের জন্য অকাতরে রক্ত দিবে, জীবন দিবে। তবুও এদেশের এক ইঞ্চি মাটি নিতে দিবে না ইনশাআল্লাহ!

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।