রাজধানীর ভাষানটেকে বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৬ মার্চ) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান।
তিনি বলেন, ভাষানটেকের বিআরপি বস্তিতে ১১টার দিকে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কিংবা হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এদিকে বৃহস্পতিবার (৬ মার্চ) মধ্যরাত ঢাকার গাবতলীতে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে দুটি বাসসহ প্রায় দুইশ ঘর। দুইঘণ্টা চেষ্টার পর ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
খবরওয়ালা/এমজেড



