ভাষা দিবসে বসছে না দুই বাংলার মানুষের মিলনমেলা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার ভাষাপ্রেমিদের মিলনমেলা এবার বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে অনুষ্ঠিত হবে না। 

প্রতিবছরই যশোরের বেনাপোল নো-ম্যান্সল্যান্ডে এক বিশেষ ঐতিহাসিক দৃশ্যের সৃষ্টি হতো, যেখানে দুই দেশের মানুষের মিলন ঘটতো ভাষা ও সংস্কৃতির অমলিন বন্ধনে। সেখানে কাঁটাতারের বেড়া ভুলে, রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির আবেগে উদ্বুদ্ধ হয়ে একে অপরকে আলিঙ্গন করতেন ভাষাপ্রেমিরা। নানা রঙের ফেস্টুন, ব্যানার, ফুলে ফুলে ভরে উঠতো নো-ম্যান্সল্যান্ড, গড়ে উঠতো অস্থায়ী শহীদ মিনার, এবং সারা দিন ধরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে সজ্জিত করা হতো শহীদ বেদী।

তবে, এই বছর দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ঐতিহ্যবাহী এই মিলনমেলা এ বছর অনুষ্ঠিত হবে না। এর আগে, দুই দেশের সরকারি প্রতিনিধি ও মন্ত্রীরা শহীদ বেদীতে ফুল দিয়ে একত্রিত হতেন, কিন্তু এবার এই ঐতিহাসিক অনুষ্ঠানটি বাতিল হয়ে গেছে। তবে, পেট্রাপোল চেকপোস্টে একটি ছোট অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন বলেছেন, ‘ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির কারণে এবারের একুশে ফেব্রুয়ারি বেনাপোল নো-ম্যান্সল্যান্ডে অনুষ্ঠান হবে না। তবে পরিস্থিতি উন্নতি হলে আগামী বছর থেকে আবারও এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।’
খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।