ভিয়েতনাম থেকে এলো ২৯ হাজার টন চাল

ভিয়েতনাম থেকে জি-টু-জি চুক্তির আওতায় ২৯ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি ওবি দিনারস জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। শনিবার (২২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জি টু জি চুক্তির আওতায়  (৩য় চালান) ভিয়েতনাম থেকে ২৯ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি ওবি দিনারস জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

এতে আরও বলা হয়েছে, ‘ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট ১ লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে দুটি চালানে মোট  ৩০ হাজার ৩০০ মেট্রিক টন চাল ইতিমধ্যে দেশে পৌঁছেছে।’

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।