ভুল তথ্য ও গুজবে দিল্লিতে বাড়ছে উদ্বেগ: আনবারাসান ইথিরাজান

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভুল তথ্য এবং ভুয়া ছবির বন্যায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে—এমনটাই জানিয়েছেন বিবিসি’র দিল্লিভিত্তিক দক্ষিণ এশিয়া আঞ্চলিক সম্পাদক আনবারাসান ইথিরাজান।

শনিবার (১০ মে) সকালে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘হোটেল থেকে বিবিসি ব্যুরোতে যাওয়ার সময় এক ট্যাক্সি চালক জানতে চাইলেন, পাকিস্তানের সঙ্গে কি যুদ্ধ শুরু হয়ে গেছে? এরপর তিনি তার ফোনে একটি ধ্বংসাবশেষের ছবি দেখালেন, যা নাকি পাঞ্জাব সীমান্তের কাছে তার গ্রামের পাশে পড়েছে।’

তিনি জানান, ছবিটি তার ভাই পাঠিয়েছেন বলে চালক দাবি করেন। যদিও বিবিসি স্বাধীনভাবে ছবিটির সত্যতা যাচাই করতে পারেনি, তবে এতে বোঝা যাচ্ছে, এখন অনেকেই সীমান্তবর্তী এলাকায় থাকা আত্মীয়দের কাছ থেকেই তথ্য পাচ্ছেন।

তিনি আরও বলেন, ‘দিল্লির পরিবেশ আপাতদৃষ্টিতে স্বাভাবিক। বাস, অটোরিকশা চলাচল করছে, ফুটপাতে চা বিক্রেতারাও আছেন। কিন্তু দিল্লি থেকে কিছুটা দূরে সিরসা শহরে একটি ধ্বংসাবশেষ পাওয়া গেছে। কে গুলি চালিয়েছে কিংবা ড্রোনটি কোথা থেকে এসেছে, তা এখনও অস্পষ্ট।’

দক্ষিণ সীমান্ত ঘেঁষা কয়েকটি রাজ্যে সাধারণ মানুষকে বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যা পরিস্থিতির গুরুতরতা তুলে ধরছে।

তবে ইথিরাজান সতর্ক করেছেন, ‘বর্তমানে যতটা না সংঘর্ষের আতঙ্ক, তার চেয়ে বেশি ছড়াচ্ছে ভুল তথ্য ও গুজব। এতে করে সাধারণ মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি বাড়ছে।’

এই পরিস্থিতিতে সঠিক ও যাচাইকৃত তথ্য পাওয়ার গুরুত্ব তিনি আবারও তুলে ধরেন।

 

 

সূত্র: বিবিসি

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।