ভূমিকম্পের পর ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা

৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতের পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।  বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার (২৮ মার্চ) থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এ ঘোষণা দেন।  

৭.৭ মাত্রার এই ভূমিকম্পে কেন্দ্রস্থল মিয়ানমারের পাশাপাশি ব্যাংককেও অনেক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

উত্তর ব্যাংককের একটি নির্মাণাধীন ৩০তলা ভবন ধসে পড়েছে, যার ভেতরে অন্তত ৪৩ জন শ্রমিক আটকা পড়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

বাংলাদেশও অনূভূত হয়েছে এ ভূমিকম্প। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

খবরওয়ালা/এমবি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।