ভেড়ামারায় ৩ কেজি গাজা সহ আসামি গ্রেফতার

হেলাল মজুমদার, ভেড়ামারা ॥ কুষ্টিয়ার ভেড়ামারা ১৬ দাগ যাত্রী  ছাউনির কাছে গাড়ি তল্লাশি করে ৩ কেজি গাজা সহ সাকিবুল হাসান বিদ্যুৎ ( ৩৫) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া। ঘটনার সূত্রে জানা গেছে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া একটা দল ভেড়ামারা উপজেলার ১৬ দাগ যাত্রী ছাউনির কাছে বগুড়া থেকে ছেড়ে আসা পিরোজপুর গ্রামী অর্থি পরিবহন যার নাম্বার ঢাকা মেট্রো-ব-১৪-১১২৪ পরিবহন টিকে

প্রতিরোধ করে তল্লাশী চালিয়ে বাসের ভেতরে এইচ ওয়ান সিটে বসা অবস্থায় আসামি সাকিবুল হাসান বিদ্যুৎ (৩৫) এর কোলের ওপরে  ছোট বড় ৮ টি টোপলায় কাপড় দিয়ে মোড়ানো একটি কালো প্লাস্টিক ব্যাগের মধ্যে রাখা অবস্থায় ৩ কেজি  মাদকদ্রব্য গাজা সহ আসামি কে গ্রেফতার করে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এসময় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া, রাসেল কবির উপ পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কুষ্টিয়া। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মাদক বিক্রয় এবং সেবন কারীদের বিরুদ্ধে আমাদের এই  অভিযান চলমান থাকবে আমরা আপনাদের সহযোগিতা যাচ্ছি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।