ভেড়ামারার রাজপথ দখলে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের 

ভেড়ামারা প্রতিনিধি ।। কুষ্টিয়ার ভেড়ামারায় কোটা বৈষম্য নিরসন কল্পে আইন পাস আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি করে হত্যার প্রতিবাদে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা ভেড়ামারার প্রধান সড়কে অবস্থান করে প্রায় তিন ঘন্টা।
বুধবার (১৭ জুলাই) কোটা বৈষম্য নিরসন কল্পে আইন পাস, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, দেশব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি করে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারার রাজপথে নেমে আসে ভেড়ামারার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। শহরের গোডাউন মোড়ের প্রধান সড়কে অবস্থান নিয়ে তারা ভেড়ামারা দৌলতপুর মহাসড়ক দখলে নেই। এসময় প্রায় ৩ ঘন্টা বন্ধ হয়ে যায় যান চলাচল‌।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে দুপুর ৩ টা থেকে ভেড়ামারা বাস স্ট্যান্ড শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলে ক্রমশ ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। ভেড়ামারা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, আদর্শ ডিগ্রি কলেজ, বি জি এম ডিগ্রী কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেই। এ সময় তুমি কে, আমি কে , রাজাকার- রাজাকার। কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার- স্বৈরাচার স্লোগানে রাজপথ উত্তাল হয়ে ওঠে।
মিছিলে  ভেড়ামারার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা  অংশ নেয়। বাসস্ট্যান্ড থেকে শুরু করে মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।