ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ভেনিস চলচ্চিত্র উৎসব এখন আর কেবল সিনেমার মঞ্চ নয়, এটি বিশ্ব রাজনীতি ও মানবিক ইস্যু তুলে ধরার এক বড় মাধ্যম। এবারের উৎসবে এর বড় প্রমাণ মিলেছে, যখন গত শনিবার হাজারো মানুষ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসেন। “ফ্রি প্যালেস্টাইন” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ভেনিস শহর। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থী, সমাজকর্মী, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও শিল্পীরা এই বিক্ষোভে অংশ নেন।

আয়োজকরা জানিয়েছেন, তারা ভেনিস চলচ্চিত্র উৎসবকে শুধুমাত্র বিনোদনের মঞ্চ হিসেবে দেখতে চান না। গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানানোর জন্য এটিকে ব্যবহার করেছেন। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল গাজার স্কুল, হাসপাতাল এবং শরণার্থী শিবিরে বোমা ফেলছে, মানুষকে খাবার পানি থেকে বঞ্চিত করছে এবং সাংবাদিক ও চিকিৎসকদের হত্যা করছে। তারা ইতালি ও ইউরোপের দেশগুলোর এই বর্বরতার সঙ্গে জড়িত থাকার প্রতিবাদ করেন এবং গণহত্যা ও অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানান।

উৎসব শুরুর আগে প্রায় ছয়শ শিল্পী ও নির্মাতা যৌথভাবে একটি চিঠি দিয়ে উৎসব কর্তৃপক্ষকে গণহত্যার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে তারা ইসরায়েলপন্থি তারকা গাল গাদত এবং জেরার্ড বাটলারের মতো সেলিব্রেটিদের যেন আমন্ত্রণ না জানানো হয় সেই দাবিও জানান।

২৭ আগস্ট উৎসবের উদ্বোধনী দিনেও প্রতিবাদকারীরা ভেন্যুর গেটে উপস্থিত হন এবং “ফ্রি প্যালেস্টাইন, স্টপ দ্য জেনোসাইড” লেখা ব্যানার টাঙান। গত বছরের আসরেও এমন বিক্ষোভ হয়েছিল, যেখানে বিক্ষোভকারীরা পুলিশের বাধা ভেঙে রেড কার্পেটে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন। তবে এবার পুলিশ বিক্ষোভকারীদের মূল প্রাঙ্গণ থেকে প্রায় এক হাজার ফুট দূরে আটকে রাখে। এরপরও কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং কোনো ধরনের বলপ্রয়োগ করা হয়নি।

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।