‘ভোজ্যতেল বাদে রমজানে প্রয়োজনীয় অন্যান্য নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে’

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ‘ভোজ্যতেল ব্যতিরেকে অন্যান্য পণ্য যেমন খেজুর, মসলা জাতীয় ‍কিছু পণ্য, ছোলা ও ফলের পর্যাপ্ত সরবরাহ আছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভোক্তার ডিজি বলেন, বাজারে আমদানি এবং সরবরাহ পর্যাপ্ত আছে। কিন্তু ভোজ্যতেল নিয়ে এখন পর্যন্ত কিছুটা অস্বস্তি আছে। তবে যতটুকু আছে সেটি নিয়ে খুচরা ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। সরকার ইতিমধ্যে টিসিবির মাধ্যমে ট্রাক সেল কর্মসূচি চালু করেছে।

তিনি বলেন, কিছু কিছু কোম্পানি ও প্রতিষ্ঠান আমার কাছে চিঠি দিচ্ছেন, রমজানে তারা বিভিন্ন জায়গায় স্বল্প মূল্যে পণ্য দিতে চান। এজন্য দুই সিটি কর্পোরেশন ও ডিএমপিকে তাদের পর্যাপ্ত সহযোগিতা করার জন্য চিঠি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
খবরওয়ালা/টিএ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।