ভোরের কাগজের মিডিয়া তালিকাভুক্তি বাতিল

প্রচার সংখ্যা কারচুপি এবং অসত্য তথ্য দেওয়ার অভিযোগে ‘দৈনিক ভোরের কাগজ’র সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)। সম্প্রতি পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের উপপরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) মোহাম্মদ রাশেদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিদর্শনকালে পত্রিকার অফিসে তালা ঝুলতে দেখা যায় এবং ছাপাখানায় পত্রিকা ছাপা হয়নি। প্রেসে থাকা ক’টি পত্রিকা দেখে জানতে চাওয়া হলে সংশ্লিষ্টরা জানান, মাত্র ২০০–৩০০ কপি ছাপা হয়। বিল সংক্রান্ত কোনো প্রমাণও দেখাতে পারেননি তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কার্যক্রম ‘সংবাদপত্র ও সাময়িকীর মিডিয়া তালিকাভুক্তি ও নিরীক্ষা নীতিমালা ২০২২’-এর সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে ১৯৭৩ সালের ‘ছাপাখানা ও প্রকাশনা আইন’-এর বিধিও লঙ্ঘিত হয়েছে। ফলে নীতিমালার ৮.৩ অনুচ্ছেদ অনুযায়ী পত্রিকাটির তালিকাভুক্তি বাতিল করা হয়।

এর ফলে দৈনিক ‘ভোরের কাগজ’ এখন থেকে কোনো সরকারি দপ্তরের বিজ্ঞাপন কিংবা নিউজপ্রিন্ট কোটা পাওয়ার যোগ্য হবে না।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।