ভোলায় চোর সন্দেহে হাত-পা ভেঙে চোখ তুলে নিলো গ্রামবাসী

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ভোলায় চোর সন্দেহে মো. শাহজাহান মিন্টিজ (৪০) নামে একজনকে ধরে হাত-পা ভেঙে চোখ তুলে নিয়েছে গ্রামবাসী। রোববার (২ মার্চ) সকালের দিকে এ ঘটনা ঘটে।

মো. শাহজাহান মিন্টিজ ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বাসিন্দা।এলাকাবাসীর মতে দীর্ঘদিন ধরে চুরির পেশায় রয়েছে মিন্টিজ।
এ নিয়ে স্থানীয়রা জানান, শাহজাহান মিন্টিজ একজন পেশাদার চোর। তিনি কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছেন। জেল থেকে বের হয়ে আবার চুরি করেন।

তারা আরও জানান, গত বেশ কিছু দিন ধরে আশপাশে কয়েকটি ইউনিয়নে একাধিক চুরির ঘটনা ঘটে। এঘটনায় শাহজাহান মিন্টিজের ওপর গ্রামবাসী ক্ষিপ্ত হয়। রোববার গ্রামবাসী তাকে তার বাড়িতে দেখতে পেয়ে ধাওয়া করলে দৌড়ে গ্রামের জাহাঙ্গীর ফরাজীর বাড়িতে আশ্রয় নিতে গেলে আটক করেন। পরে তাকে পাশের বারেক ফরাজী বাড়ির পুকুর পাড়ে এনে গণপিটুনি দেন। এসময় তার চোখ তুলে ফেলে গ্রামবাসী চলে যান। পরে স্থানীয় গ্রাম পুলিশ সোরহাব হোসেনের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া বলেন, ঘটনাটি লোকমুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে জানতে পেরেছি শাহজাহান মিন্টিজ নামে একজনকে চুরির অভিযোগে গ্রামবাসী গণপিটুনি দিয়ে হাত-পা ভেঙে চোখ তুলে নিয়েছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।
 

খবরওয়ালা/এফএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।