খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 30শে কার্তিক ১৪৩২ | ১৪ই নভেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
বগুড়ার কাহালুতে অজ্ঞাতনামা একটি ট্রাকের চাপায় আনোয়ারুল (৩৫) নামের এক চার্জার ভ্যানের আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মালঞ্চা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আনোয়ারুল মালঞ্চা ইউনিয়নের বিশাবড়গাছা (চুনাগাড়ী) গ্রামের মৃত মো. আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের মতে, আনোয়ারুল পাখি শিকার করতে চার্জার ভ্যানে চড়ে দুর্গাপুর বাজারের দিকে যাচ্ছিলেন। তখন, মালঞ্চা এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক তার ভ্যানটিকে চাপা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাহালু থানার এস.আই জসিম জানান, ট্রাকচাপায় আনোয়ারুল ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।