মক্কা-মদিনায় ইতিকাফের নিবন্ধন প্রক্রিয়া শুরু

সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনার দুই গুরুত্বপূর্ণ মসজিদে ইতিকাফের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। গত বুধবার স্থানীয় সময় সকাল ১১টা থেকে মসজিদের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিবন্ধন প্রক্রিয়া চালু হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ।

যা মসজিদুল হারাম ও মসজিদে নববী পরিচালনাকারী জেনারেল অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত আসন পূর্ণ হলে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ইতিকাফে অংশগ্রহণের জন্য শর্ত পূরণ করতে হবে এবং নিবন্ধিত ব্যক্তিরাই মসজিদে ইতিকাফ করার সুযোগ পাবেন।

ইতিকাফ হল পবিত্র রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই মাসের শেষ দশদিন মসজিদে অবস্থান করে ইতিকাফ পালন করা হয়, যেখানে মূলত ইবাদতে মগ্ন থাকার জন্য মসজিদে অবস্থান করা হয়।

এছাড়া, হারামাইন কর্তৃপক্ষ পবিত্র রমজান মাসে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগত মুসল্লিদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য আগতদের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং ইবাদতকারীদের কষ্ট কমানোর জন্য যাতায়াতের রাস্তায় বসা নিষেধ করা হয়েছে।

খবরওয়ালা/জেআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।