মঞ্চে উঠতে দেওয়া হয়নি শিল্পী রফিকুন নবীকে!

খবরওয়ালা অনলাইন ডেস্ক: চারুকলার জয়নুল উৎসব ও বার্ষিক প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অতিথি হিসেবে থাকার পরও মঞ্চে উঠতে দেওয়া হয়নি কার্টুন শিল্পে রনবী নামে খ্যাত চিত্রশিল্পী ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবীকে। যদিও তিনি অনুষদের অধ্যাপক পদে এখনো আসীন। অনুষ্ঠান শুরুর আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রশাসন তাকে মঞ্চে না ওঠার অনুরোধ জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে অঙ্ক ও চিত্রায়ন বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছিলাম। স্যার আমারও শিক্ষক। তাই তার সম্মান বাঁচাতে বিভাগের অন্যান্য শিক্ষকের সঙ্গে কথা বলে স্যারকে অনুষ্ঠানে না আসার অনুরোধ জানাই।’

সংশ্লিষ্টরা জানান, অনুষ্ঠানে নিয়মিত পুরস্কার তালিকার বাইরেও শিল্পী রফিকুন নবীকে এবার ব্যক্তিগতভাবে একজন সেরা ছাত্রকে ২০ হাজার টাকা মূল্যমানের একটি পুরস্কার দেবেন বলেও ঘোষণা দিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই তাকে মঞ্চে উঠতে বাধা দেয়া হয়। এ অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। তবে শিল্পী রফিকুন নবী মঞ্চে থাকলে উপ-উপাচার্য অনুষ্ঠানে থাকতে অপারগতা প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে অধ্যাপক ড. মামুন আহমেদকে একাধিকার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ বণিক বার্তাকে বলেন, ‘উপ-উপাচার্য আপত্তি জানিয়েছেন কিনা আমি বলতে পারব না। তবে শিক্ষার্থীদের থেকে আপত্তি ছিল। অনুষ্ঠানস্থলে চারুকলার বাইরের কিছু ছাত্রকে হট্টগোল করতে দেখা যায়।’

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।