মধ্যপ্রাচ্যে ১০টিরও বেশি ভয়াবহ বিস্ফোরণ

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির লাতাকিয়া প্রদেশের একটি গ্রামীণ অঞ্চলে ১০টিরও বেশি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বুধবার (২৫ জুন) ইরানভিত্তিক সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, লাতাকিয়ার গ্রামীণ এলাকার কুরফায়েস গ্রামের কাছে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। স্থানীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, এই বিস্ফোরণগুলো মূলত ক্ষমতাসীন আল জোলানি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে।

লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল মায়াদিন জানায়, হামলার লক্ষ্য ছিল আল জোলানি শাসিত তথাকথিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন ইউনিট এবং এর সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো।

স্থানীয় সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের তীব্রতা এতটাই প্রবল ছিল যে আশপাশের এলাকাগুলো ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন।

এই বিস্ফোরণগুলোর দায় এখনো কেউ স্বীকার করেনি। ফলে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

এ ছাড়া এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ বা হতাহতের কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে, এবং বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধান করছে।

পরিস্থিতি এখনো থমথমে রয়েছে, এবং ঘটনার পর ওই এলাকায় উচ্চ নিরাপত্তা জারি করা হয়েছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।