খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কক্সবাজারের টেকনাফ শহর কেঁপে ওঠে। বৃহস্পতিবার রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়।
এ তথ্য জানিয়েছে ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি। তারা জানায়, টেকনাফে কম্পন খুবই অল্পমাত্রার হওয়ায় বেশিরভাগ মানুষ এটি অনুভব করতে পারেননি।
ভলকানো ডিসকভারি উৎপত্তিস্থলের গভীরতা জানাতে না পারলেও ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।
খবরওয়ালা/টিএসএন