মসজিদের ভেতরে জামায়াতের রাজনৈতিক সভা, বের করে দিলেন স্থানীয় মুসুল্লিরা

কুমিল্লার মনোহরগঞ্জে মসজিদের ভেতরে রাজনৈতিক কর্মসূচি আয়োজনের অভিযোগে জামায়াতের নেতা-কর্মীদের মসজিদ থেকে বের করে দিয়েছেন স্থানীয় মুসল্লিরা।

স্থানীয় সূত্র জানায়, সোমবার এশার নামাজ শেষে উপজেলার একটি মসজিদে জামায়াতের কয়েকজন নেতা-কর্মী গোপনে রাজনৈতিক আলোচনা শুরু করেন। এসময় মুসল্লিরা বিষয়টি টের পেয়ে তীব্র আপত্তি জানান। পরে স্থানীয়দের চাপে তারা মসজিদ থেকে বের হয়ে যেতে বাধ্য হন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান, মসজিদ আল্লাহর ঘর, এখানে রাজনৈতিক কার্যক্রম মেনে নেওয়া হবে না।

মনোহরগঞ্জ থানা-পুলিশ জানায়, এ ধরনের ঘটনার খবর তারা পেয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।