মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের অফিস ক্লাবে চতুর্থ শ্রেণির কর্মচারীর মাথায় গুলি

রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে মোহাম্মদ জামাল হোসেন (৪০) নামে চতুর্থ শ্রেণির এক কর্মচারী মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে আনা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন, জামাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

আহত জামাল হোসেনের ভাই মো. সজল বলেন, জামাল হোসেন বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক। রাতে বক্ষব্যাথি হাসপাতালে সংগঠনের অফিস ক্লাবের সামনে অজ্ঞাত দুজন মুখোশ পরে সামনে থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকে নিয়ে আসি।

তিনি আরও জানান, জামাল হোসেন মহাখালীর বক্ষব্যাধি স্টাফ কোয়ার্টারে থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।